চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ও আলোচনা সভা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা আনুমানিক ১২টার দিকে উপজেলার আটকবর হলরুমে অনুষ্ঠিত এ সভায় জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরিফুজ্জামান শরীফ বলেন, বিগত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ যে ত্যাগ স্বীকার করেছেন এবং যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের অবদান অনস্বীকার্য। উপস্থিত নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, যাতে কোনো ফ্যাসিবাদী গোষ্ঠী কিংবা অশুভ শক্তি নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের মিলেছে পরিচয়
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
- চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- ভারতে যাওয়ার পথে দর্শনায় আওয়ামী লীগ নেতা এমএ খালেক আটক
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুর সঞ্চালনায়
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক ও দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাশেম।
এছাড়া নাটুদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম ও হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলীসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











