জুলাই সনদ বাস্তবায়ন ও নিপীড়নের প্রতিবাদে চুয়াডাঙ্গায় ১১ দলের যৌথ গণসমাবেশ

০৬ আগস্ট ২০২৬ - ০০:২২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জুলাই সনদ বাস্তবায়ন ও নিপীড়নের প্রতিবাদে চুয়াডাঙ্গায় ১১ দলের যৌথ গণসমাবেশ
চুয়াডাঙ্গায় ১১ দলের গণ সমাবেশ অনুষ্ঠিত।

প্রতিকূল আবহাওয়া ও মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে চুয়াডাঙ্গায় ১১ দলের যৌথ উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় শহরের বড় বাজার মুক্তমঞ্চে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে ছাতা মাথায় দিয়ে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীসহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. রুহুল আমিন। বক্তব্যে তিনি বিগত সরকারের নানা কার্যক্রমের তীব্র সমালোচনা করেন এবং তাদের পতনের পেছনের প্রেক্ষাপট বর্ণনা করেন। বর্তমান সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'জুলাই সনদ' বাস্তবায়নের কথা বলে সরকার অযথা সময়ক্ষেপণ ও টালবাহানা করছে। আর বিলম্ব না করে অনতিবিলম্বে এটি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ঢাকা আলিয়াসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তার কড়া প্রতিবাদ জানান।

​অনুষ্ঠানের প্রধান বক্তা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল সরকারকে সতর্ক করে বলেন, আগের সরকারের ভুল পথ অনুকরণ করলে পরিণামও একই রকম করুণ হবে। জুলাই বিপ্লবের বীর যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি অতিদ্রুত জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জোর দাবি জানান তিনি।

​চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, এবি পার্টির কেন্দ্রীয় ছাত্রপক্ষের সহ-সম্পাদক রাকিব মাহমুদ, জেলা ছাত্রশিবির সভাপতি সাগর আহম্মেদ, সাবেক জেলা আমীর আনোয়ারুল হক মালিক এবং যুব বিভাগের জেলা সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু।

​এ ছাড়া জীবননগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, আলমডাঙ্গা গাংনী-আসমানখালী থানা আমীর আব্বাস উদ্দিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বেলাল হুসাইন ও পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলামসহ স্থানীয় নেতারা অনুষ্ঠানে বক্তৃতা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0