আলমডাঙ্গার রোয়াকুলি মোড়ে মোটরসাইকেল-লাটাহাম্বা সংঘর্ষে এক ব্যক্তি নি হ ত

০৫ আগস্ট ২০২৬ - ২১:২৯
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গার রোয়াকুলি মোড়ে মোটরসাইকেল-লাটাহাম্বা সংঘর্ষে এক ব্যক্তি নি হ ত
আলমডাঙ্গায় লাটাহাম্বার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি মোড়ে এক সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ (৩৬) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল চারটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​নিহত আব্দুল লতিফ উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের মোজাহার আলীর ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নিজের জমিতে কীটনাশক দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রোয়াকুলি রেলগেট পার হয়ে মাঠে যান আব্দুল লতিফ। কাজ শেষ করে বিকেল চারটার দিকে বাড়ি ফেরার পথে রোয়াকুলি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবোঝাই লাটাহাম্বার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 1
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 2
রাগ রাগ 0