আলমডাঙ্গার পুলিশের মা দ ক বিরোধী অভিযানে পাঁচজন গ্রেপ্তার

০৪ আগস্ট ২০২৬ - ২১:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গার পুলিশের মা দ ক বিরোধী অভিযানে পাঁচজন গ্রেপ্তার
আলমডাঙ্গায় পুলিশের মাতক বিরোধী অভিযানে গ্রেপ্তান ৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । অভিযানকালে তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে তাৎক্ষণিক বিচারের জন্য ৪ জনকে সামারি ট্রায়াল কোর্টে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার আসামীরা হলেন- স্টেশনপাড়ার রেজাউল হকের ছেলে রাসেল (২৯) গোবিন্দপুর ঈদগাহপাড়ার আনছার আলীর ছেলে

গ্রামের জাহাঙ্গীর আলম (৪১), ফরিদপুর দোয়াগপাড়ার উজ্জল হোসেনের ছেলে তুষার আহম্মেদ (২২),উপজেলার অনুপনগর গ্রামের গোলাম মস্তফার ছেলে সোহেল রানা (২২) ও কাবিলনগর গ্রামের মৃত আফিজ উদ্দিন মন্ডলের ছেলে মিঠু মন্ডল (৪৭)।

​পুলিশ সূত্রে জানা গেছে, চয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানের দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার রেল স্টেশনের পূর্ব পাশে পাবলিক টয়লেটের সামনের পাকা রাস্তা থেকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রাসেল   মো. জাহাঙ্গীর আলম ও মো. তুষার আহম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ।

​অন্যদিকে, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মানিক কুমার শিকদার ও তার সঙ্গীীয় ফোর্স নতিডাঙ্গা বাজার থেকে গোয়ালবাড়ীগামী রাস্তার এক চা দোকানের সামনে থেকে মো. সোহেল রানাকেগ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃতের কাছ থেকেও ৪ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

​এছাড়াও আলমডাঙ্গা থানার একটি মাদক মামলার আসামী. মিঠু মন্ডলকে  ৪ আগস্ট রাত ১২:১০ টায় কাবিলনগর এলাকা থেকে গ্রেপ্তার করেন পিএসআই (নিঃ) কুশল প্রসাদ মন্ডল।

গ্রেপ্তারকৃত ৫ আসামীর মধ্যে​ রাসেল, জাহাঙ্গীর, তুষার ও সোহেল রানাকে তাৎক্ষণিক বিচারের জন্য চুয়াডাঙ্গায় সামারি ট্রায়াল কোর্টে প্রেরণ করা হয়েছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0