মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ঢাকায় স্থানান্তর

০৪ আগস্ট ২০২৬ - ১৪:০০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ঢাকায় স্থানান্তর
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুবেল (২৬) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর হয়ে পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়েছে।

​সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে মহেশপুর উপজেলার শ্রীরামপুর চর মাঠপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুবেল শ্যামকুড় ইউনিয়নের জারাইগাছা মাঠপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে রুবেলসহ সাতজনের একটি দল ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। ওই সময় বিএসএফের ছোঁড়া গুলিতে রুবেলের বাঁ পায়ের নিচের অংশে আঘাত লাগে। পরে সাথে থাকা সঙ্গীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের দফাদার মুক্তার মীর ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত রুবেলের অবস্থা আশঙ্কাজনক।

​মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, উক্ত ব্যক্তি বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হন। তবে তাকে সীমান্ত এলাকা থেকে কীভাবে উদ্ধার করে আনা হয়েছে, সে সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আহত রুবেলের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0