আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন বিএনপির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক ভিত্তি তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্যাডে দলটির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক আমিনুল হক রোকনের যৌথ স্বাক্ষরে এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে আব্দুল মান্নানকে আহ্বায়ক এবং হাফিজুর রহমানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—মহাসিন আলী, মাওলানা মো. ইদ্রিসুর রহমান খোকন, জয়েল রানা, শফি উদ্দীন, মিজানুর রহমান, আব্দুল হালিম, ডা. মো. মিজানুর রহমান, টগর আলী, বোরহান উদ্দিন, বিল্লাল হোসেন, আক্তার হোসেন, সাহাবুল হক, সেন্টু রহমান, আবুল হাশেম, উসমান আলী, আতিয়ার রহমান, আব্দুল আজিজ, মোফাজ্জেল হোসেন ও বজলুর রহমান।
উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলীয় গঠনতন্ত্র অনুসরণ করে এবং মাঠপর্যায়ে কার্যক্রমের গতিশীলতা ফেরাতেই এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের মিলেছে পরিচয়
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
- চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- ভারতে যাওয়ার পথে দর্শনায় আওয়ামী লীগ নেতা এমএ খালেক আটক
অনুমোদনপত্রের শর্তানুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে খাদিমপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। পরবর্তীতে ইউনিয়ন সম্মেলনের আয়োজন করে একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠনের বাধ্যবাধকতা রাখা হয়েছে। দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন এই আহ্বায়ক কমিটি তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে নির্ধারিত সময়ের মধ্যে সব সাংগঠনিক কাজ সফলভাবে সম্পন্ন করবে।
উল্লেখ্য, সাংগঠনিক স্থবিরতা দেখা দেওয়ায় গত ৩০ এপ্রিল খাদিমপুর ইউনিয়নের পূর্ববর্তী বিএনপি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ তিন মাস পর নতুন দলীয় কাঠামোর মাধ্যমে ইউনিয়নে বিএনপির সাংগঠনিক তৎপরতা নতুন করে শুরু হলো।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











