চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ টয়লেট্রিজ কারখানা বন্ধ: ১ লাখ টাকা জরিমানা
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে এবং মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী তৈরি ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) জীবননগর উপজেলারএলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে। দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত চলা এই তদারকিমূলক অভিযানে হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট ও টায়ার জেলের মতো গৃহস্থালি ও যানবাহন পরিচর্যার পণ্য তৈরির কারখানা পরিদর্শন করা হয়।
অভিযানে দেখা যায়, কোনো বৈধ লাইসেন্স না নিয়ে এবং মিথ্যা তথ্য ব্যবহার করে 'হেনা কনজিউমার প্রোডাক্টস' নামে একটি প্রতিষ্ঠানে এসব সামগ্রী তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. মাসুদ রানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের মিলেছে পরিচয়
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
- চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- ভারতে যাওয়ার পথে দর্শনায় আওয়ামী লীগ নেতা এমএ খালেক আটক
জনস্বার্থবিরোধী এই অপরাধের কারণে কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র দাখিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং মেহেরপুর র্যাবের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











