চুয়াডাঙ্গায় ডিঙ্গেদহের জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪ আগস্ট ২০২৬ - ১৯:৩৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় ডিঙ্গেদহের জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় অবৈধ উপায়ে অন্যের ব্র্যান্ড বা প্যাকেটের নাম ব্যবহার করে জৈব সার বাজারজাতকরণের অপরাধে ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

​শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন বাজারে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এক বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

​অভিযান চলাকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার হোগলডাঙ্গা (ডিঙ্গেদহ) এলাকার মোছা: হাফিজা খাতুনের মালিকানাধীন মেসার্স জামান এগ্রো ফার্মে প্রশাসনিক তদারকি চালানো হয়। সেখানে লাইসেন্স ছাড়া ও অননুমোদিতভাবে অন্যের প্যাকেটে জৈব সার ভরে তা বাজারে সরবরাহের সত্যতা পাওয়া যায়। ফলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ এবং তা নগদ আদায় করা হয়।

​একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও লাইসেন্স গ্রহণ নিশ্চিত করে কেবল নিজস্ব প্যাকেটে সার বাজারজাতকরণের কঠোর নির্দেশনা প্রদান করে প্রশাসন।

​ চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আনিছুর রহমান, ক্যাব সদস্য মো: রফিকুল ইসলাম এবং সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0