কুষ্টিয়ার মিরপুরে ড্রামের পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

১৬ জুন ২০২৬ - ২০:২৮
প্রকাশিত: ১ ঘন্টা আগে
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুরে ড্রামের পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু
কুষ্টিয়ার মিরপুরে ড্রামের নিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ধান ভেজানো ড্রামের পানিতে ডুবে ইয়াছিন (১৭মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩জুন) বেলা ১টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, শিশু ইয়াছিন চৌদুয়ার গ্রামের আলামিন শেখের ছেলে। হাসপাতাল সূত্র জানায়, দুপুরে ড্রামের পানিতে ডুবে যাওয়া এক শিশুকে ভূক্তভোগী পরিবার উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি):শহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়টি আমি ইতিমধ্যে জানতে পেরেছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন ()

User