সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬ জুন ২০২৬ - ০৬:৩৭
প্রকাশিত: ২ ঘন্টা আগে
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

গণমাধ্যমকে দলীয় পক্ষপাত ও তোষামোদির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দল বা সরকারের প্রশংসা করাই সাংবাদিকতার উদ্দেশ্য হতে পারে না; বরং জনগণের সামনে সত্যকে নির্ভুলভাবে উপস্থাপন করাই সংবাদমাধ্যমের মূল দায়িত্ব।

সোমবার সচিবালয়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যম খাতের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, সমাজে মানবিক ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি দেশের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, স্বাধীন ও জবাবদিহিমূলক গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সরকার একটি স্বতন্ত্র গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে আগামী ১৮ জুন সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

বৈঠকে সাংবাদিক নেতারা টেলিভিশন শিল্পকে পূর্ণাঙ্গ শিল্পখাত হিসেবে স্বীকৃতি দেওয়া, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ সময় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে একটি কার্যকর নীতিমালা প্রণয়ন করা গেলে গণমাধ্যম খাতের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে। তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন ()

User