আলমডাঙ্গায় জার্মান ফুটবল সমর্থকদের কেক কেটে-রঙিন ধোয়া উড়িয়ে পতাকা উত্তোলন
সারা বিশ্বব্যাপী চলছে ফুটবল উন্মাদনা। এই উন্মাদনার ঢেউ লেগেছে বাংলাদেশেও। বাংলাদেশের প্রতিটি শহর গ্রাম গঞ্জে কোটি কোটি দর্শক বিভিন্ন দলের সমর্থনে পতাকা,জার্সি গায়ে চড়িয়ে উৎসবে মেতেছে। এই উৎসবের অংশ হিসেবে আলমডাঙ্গায় জার্মান ফুটবল ভক্তরা ব্যাতিক্রমধর্মী এক আয়োজন করেন। শুক্রবার (১২ জুন) বিকেলে শহরের আলিফ উদ্দিন মোড়ে কেক কেটে, রঙিন ধোয়া উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ৩০ হাত লম্বা একটি জার্মানির পতাকা উত্তোলন করা সহ প্রিয় দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। জার্মান ফ্যানস ক্লাবের আয়োজনে এ আনন্দ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা আবির আনম,বিশিষ্ট ব্যক্তিত্ব রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার,আক্তার পার্থ। এছাড়াও কুষ্টিয়া থেকে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানটিতে যোগ দেন জার্মানির একনিষ্ঠ ভক্ত নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর স্বপন, মনির,সহকারি অধ্যাপক মিজানুর রহমান,চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের আহবায়ক মওলানা শাফি, শরিফুল ইসলাম পিন্টু,আলমঙ্গীর হোসেন সাজি, অপু আহমেদ, মোহাম্মদ আলী রাজু, ইদ্রিস আলী প্রমুখ। সব মিলিয়ে প্রায় ৫০ জনেরও বেশি জার্মানি ফুটবল সমর্থক এই উৎসবে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করেন। ম্যাচগুলোতে প্রিয় দল জার্মানি দুর্দান্ত পারফর্ম করে কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনবে,এবং বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে এমনটাই প্রত্যাশা ভক্তদের।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (0)