দর্শনায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ বোতল উইন্সারেক্স সহ ৩ জন গ্রেপ্তার

12 জুন 2026 - 23:47
0 10
দর্শনায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ বোতল উইন্সারেক্স সহ ৩ জন গ্রেপ্তার
দর্শনায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩জন গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ বোতল উইন্সারেক্স ( WINCEREX) সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২জুন) দুপুরের দিকে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-দর্শনা মোহাম্মদপুরের মৃত আব্দুস সাত্তার শেখের ছেলে সাগর (২০), চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জের মৃত আনোয়ার হোসেনের ছেলে সাব্বির আহম্মেদ সাগর (২৯),একই গ্রামের আব্দুল খালেকের ছেলে ফাহিম মুন্তাসির (৩৫)। পুলিশ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ আমানত উল্লাহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন দর্শনা বাসস্ট্যান্ডে শাপলা ক্লিনিকের সামনে পলাতক আসামী মিজানুর রহমানের চায়ের দোকানের মধ্যে থেকে আসামী ১। মোঃ সাগর হোসেন, মোঃ সাব্বির আহমেদ @ সোহাগ ও মোঃ ফাহিম মুনতাছিরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে  ৩ বোতল WINCEREX (যার  মূল্য অনুমান ৯ হাজার টাকা) উদ্ধার পূর্বক  জব্দ করে দর্শনা থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User