মেহেরপুরের গাংনি উপজেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ দুই কারবারি গ্রেপ্তার

13 জুন 2026 - 16:39
0 3
মেহেরপুরের গাংনি উপজেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ দুই কারবারি গ্রেপ্তার
ছবি : মেজেরপুরের গাংনিতে ইয়াবা সহ দুইজন গ্রেপ্তার

গাংনি (মেহেরপুর) প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলায় ৫০ পিস ইয়াবা সহ লাদেন আলী ও ইমন আলী নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শরিবার (১৩ জুন) দুপুরের দিকে উপজেলার সাহেবনগর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত লাদেন আলী গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে। ও ইমন আলী চৌগাছা গ্রামের জহির উদ্দিনের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবনগর বাজারে ইয়াবা সহ দুই মাদক কারবারি মোটর সাইকেল নিয়ে অবস্থান করছে বলে পুলিশের কাছে গোপন সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সাহেবনগর বাজার এলাকায় অবস্থান করে। পুলিশ সাহেবনগর বাজার এলাকায় সড়কে সন্দেহভাজন মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি শুরু করেন। এ সময় লাল রংয়ের পালসার মোটর সাইকেলে থাকা লাদেন আলীকে তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করে । ইয়াবা পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে গাংনি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User