চুয়াডাঙ্গার কুতুবপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভাসছে খালের পানিতে
চুয়াডাঙ্গার সদর উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ একটি খাল ভাসতে দেখেছে গ্রামবাসী। শুক্রবার (১২জুন) সন্ধ্যার পর স্থানীয় লোকজন কুতুবপুর গ্রামের ওই খালে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। গ্রামসুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার কুতুবপুর ও ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সীমান্তবর্তী খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। বিষয়টি কুতুবপুর ফাঁড়ি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। কুতুবপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, ঝিনাইদহের হরিনাকুন্ডু ও চুয়াডাঙ্গা সদর উপজেলার সীমান্তবর্ত্তী একটি খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখা যাচ্ছে। আমরা মরদেহটি উদ্ধার প্রক্রীয়া শুরু করবো। গভীর রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (0)