চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা

11 জুন 2026 - 23:58
0 4
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা
জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানকে সংবর্ধনা

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক-প্রকাশক শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ-কে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, অতিতে জেলা পরিষদে কি হয়েছে আমি জানি না। এখন যেহেতু আমার উপর দায়িত্ব এসেছে আমি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাল্লাহ। জেলা পরিষদে কোন দূর্ণীতি থাকবে না। জেলা পরিষদ কাজ করবে জনগণের উন্নয়নে। উন্নয়নমূলক কাজের জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জেলার উন্নয়ন করতে হলে আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তিনি বলেন, সারা বাংলাদেশের মধ্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদ উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে রয়েছে। অথচ এই জেলা পরিষদের অধীনে ৯’শ একরের অধিক জমি রয়েছে। যে যখনই দায়িত্ব পালন করেছে তারা এটা নিয়ে কোন চিন্তা করেনি। তিনি জেলা পরিষদের ডাকবাংলো সংস্কার করার উদ্যোগও গ্রহণ করবেন। কারণ ডাক বাংলোটি এখন বাসা বাড়িতে পরিণত হয়েছে। আমি এই ডাকবাংলোকে আধুনিক ডাকবাংলালোয় রূপান্তিরিত করবো। আমি চুয়াডাঙ্গা নিচের বাজারে জেলা পরিষদের জায়গায় মার্কেট মার্কেট করে দেওয়ার চুয়াডাঙ্গা প্রেসক্লাব’র উন্নয়নেও কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক  হোসাইন মালিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দার, ডেইলি অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি আবুল হাশেম, বাংলাদেশ পোস্টের জেলা প্রতিনিধি এম.এম.আলাউদ্দিন, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, বাংলাদেশ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান, চুয়াডাঙ্গা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রউফ, অ্যাডভোকেট আহসান আলী, অ্যাডভোকেট এম.এম. শাজাহান মুকুল, অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব’র সাবেক সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজিব হাসান কচি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক-প্রকাশক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার প্রকাশক জ্যেষ্ঠ সাংবাদিক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। এসময় চুয়াডাঙ্গা প্রেসক্লাব’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে সমাপনি বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব’র সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলো পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিক শাহ আলম মন্টুর নেতৃত্বে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। অন্ষ্ঠুানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব’র সদস্য ও দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি এফ.এ আলমগীর। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ি ঐক্য পরিষদের পক্ষ থেকে শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ও জেলা ব্যবসায়ি ঐক্য পরিষদের আহবায়ক ইয়াকুব হোসেন মালিক। গতকাল রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা চেম্বার ভবন মিলনায়তনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সম্পাদক-প্রকাশক শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয় । এসময় সংবর্ধিত অতিথিকে চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ি ঐক্য পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি শরীফুজ্জামান শরীফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা আমার দায়িত্ববোধ থেকে পালন করবো। তিনি বলেন, আমি চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক, আমার কোন দল নাই। আমি চুয়াডাঙ্গার মানুষের কল্যাণে কাজ করতে চাই। জেলা বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ব্যবসায়িরা দেশের উন্নয়নের চাবিকাঠি, ব্যবসায়িরা ভালোভাবে ব্যবসা করতে পারলে দেশের অর্থনীতি বৃদ্ধি পাবে। ব্যবসায়িদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা যেকোন সমস্যায় পড়লে আমার কাছে আসবেন, আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করবো। এছাড়া চুয়াডাঙ্গা জেলাকে সি-গ্রেড থেকে বি-গ্রেডে আনার জন্য সম্ভাব্য সকল চেষ্টা করবো। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি জেলাকে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছে দেবো। তিনি বলেন, খুব শিঘ্রই আমি জেলা পরিষদের পক্ষ থেকে জেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব’র সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, আরও বক্তব্য রাখেন নিউ মার্কেট ব্যবসায়ি সমিতির সভাপতি সুমন পারভেজ, জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্নু, হোটেল রেস্তোরা ও বেকারী সমিতির সাধারণ সম্পাদক তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক সালাউদ্দিন মোঃ মর্ত্তুজা, এস.এম.তসলিম আরিফ বাবু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, সেলিম আহমেদ, সামসুজ্জামান খোকন, কিশোর কুমার কুন্ডু ও সুরেশ কুমার আগরওয়ালা। এছাড়া জেলা রেলবাজার, ফাতেমা প্লাজা, আলী হোসেন সুপার মার্কেট, আব্দুল্লাহ সিটি, হোটেল রেস্তোরা ও বেকারী ব্যবসায়ি মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি শাহারিন হক মালিক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User