আলমডাঙ্গার আসমানখালী বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, এক ব্যবসায়িকে জরিমানা 

08 জুন 2026 - 21:55
প্রকাশিত: 14 ঘন্টা আগে
0 17
আলমডাঙ্গার আসমানখালী বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, এক ব্যবসায়িকে  জরিমানা 
আলমডাঙ্গার আসমানখালী বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, এক ব্যবসায়িকে জরিমানা 

আলমডাঙ্গা উপজেলায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এক ফুডের দোকানদারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (৮ জুন) বেলা ১১ টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার আসমানখালি বাজারের মেসার্স বিশ্বাস ফুডকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে  নিত্য প্রয়োজনীয় পণ্য, বেকারী, বীজ ও কীটনাশক  প্রভৃতি তদারকি করা হয়।

জানা গেছে,চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ততরের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্ব দুপুরের দিকে উপজেলান আসমানখালি বাজারের মেসার্স বিশ্বাস ফুড অভিযান পরিচালিত হয়। অভিযানে ওই প্রতিষ্ঠানের দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য তথ্য না থাকার কারণে  ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে প্রতিষ্ঠান মালিক হাবিবুর রহমান বিশ্বাসকে ১৫,হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য,শিশু খাদ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। 

অভিযানকালে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি  মো: রফিকুল ইসলাম, ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টীম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User