আলমডাঙ্গার আসমানখালিতে প্রবল ঝড়ে সড়কে গাছ ও খুঁটি পড়ে চলাচলে প্রতিবন্ধকতা

10 জুন 2026 - 00:03
প্রকাশিত: 14 ঘন্টা আগে
0 8
আলমডাঙ্গার আসমানখালিতে প্রবল ঝড়ে সড়কে গাছ ও খুঁটি পড়ে চলাচলে প্রতিবন্ধকতা

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া-আসমানখালী সড়কের গৌরীহৃদ এলাকায় ঝড়ের আঘাতে বৈদ্যুতিক খুঁটি,শিশুগাছ ও কাঁঠালগাছ পড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিক ঝড়ের তাণ্ডবে এ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শুরু হওয়া প্রবল ঝড়ের কারণে মুহূর্তের মধ্যেই কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয় এবং বড় বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। এতে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে এলাকায় বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় কাজ করে রাস্তার ওপর পড়ে থাকা গাছপালা অপসারণ করেন এবং যান চলাচলের পথ পরিষ্কার করেন। তাদের দ্রুত পদক্ষেপে সড়কে চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে সর্বশেষ পাওয়া তথ্যমতে, ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক খুঁটি ও লাইনের কারণে এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঝড়ে এলাকায় গাছপালা ও বৈদ্যুতিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User