চুয়াডাঙ্গা মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার-১,ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

08 জুন 2026 - 17:12
প্রকাশিত: 10 ঘন্টা আগে
0 10
চুয়াডাঙ্গা মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার-১,ইয়াবা ও নগদ টাকা উদ্ধার
চুয়াডাঙ্গা মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার-১,ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

বিশেষ প্রতিনিথি : চুয়াডাঙ্গা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে  ২শ' ১০ পিচ  অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সহ  আশাদুল ইসলাম মিন্টু (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রোববার (৭ জুন) চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় চুনুরি পাড়ার এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত আসাদুল ইসলাম মিন্টু দৌলতদিয়াড় চুনুরিপাড়ার মৃত রমজান আলীর ছেলে। 

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়,চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় চুনুরিপাড়ার আসাদুল হক মিন্টু দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অথিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে আসাদুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর তার দেহ তল্লাশি করে একটি ব্যাগ থেকে ২শ' ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় একই ব্যাগ থেকে মাদক বিক্রির ১ লাখ ২৩ হাজার টাকা ১ শ' ৮০ টাকা উদ্ধার ও উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকা জব্দ করে হয়। 

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে  চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User