আলমডাঙ্গার চিলাভালকির এক ভ্যান চালক অপহৃত ৫ দিন পেরিয়ে গেলেও মেলেনি মুক্তি
আলমডাঙ্গা উপজেলায় রাফিন (২০) নামের এক ভ্যান চালকের অপহরণের ৫ দিন পেরিয়ে গেলেও মুক্তি মেলেনি। গত বহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭ টার দিকে ওই ভ্যান চালক মোবাইল ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাফিনের সন্ধান পেতে তার পরিবারের লোজজন চরম উৎকণ্ঠা দিন কাটাচ্ছেন। এলাকায়ও বিরাজ করছে উদ্বেগ ও আতঙ্ক।
অপহৃত রাফিন (২০) উপজেলার চিলাভালকি গ্রামের প্রবাসী আক্তার হোসেনেে ছেলে। জীবিকার তাগিদে ভ্যান চালাতো সে।
স্থানীয়সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে একটি মোবাইল ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান রাফিন। ফোনে তাকে পাশের পাইকপাড়া গ্রামের একটি ব্রীজের কাছে যেতে বলা হয়েছিল বলে জানা গেছে। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।
পরিবার ও গ্রামবাসীর দাবি, ওই রাতেই রাফিন তার দাদীর মোবাইল ফোনে যোগাযোগ করে জানায়, তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। একই সময় অপহরণকারীরা তার মুক্তির জন্য ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলেও অভিযোগ ওঠে।
ঘটনার পর থেকে রাফিনের পরিবার দিশেহারা হয়ে পড়েছে। প্রতিটি মুহূর্ত তাদের কাটছে অনিশ্চয়তা আর উৎকণ্ঠার মধ্যে।
এদিকে অপহরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দরিদ্র ভ্যানচালক পরিবারের কাছে বিপুল অঙ্কের মুক্তিপণ দাবি অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত রাফিনকে জীবিত উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের কাজ চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এটি অপহরণের ঘটনাই বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে কাজ শুরু করেছি। রাফিনকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সত্ত্বেও চার দিনেও রাফিনের সন্ধান না মেলায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করা না গেলে অপহরণকারীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
অপহৃত যুবকের নিরাপদ ও দ্রুত উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
1
রাগ
0
মন্তব্য করুন (0)