গাংনিতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

10 জুন 2026 - 18:06
প্রকাশিত: 4 ঘন্টা আগে
0 6
গাংনিতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত
বজ্রপাতে নিহত স্কুল ছাত্রের বাড়িতে গ্রামের লোকজন

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বজ্রপাতে আলী হোসেন (১৫) নামের একজন  স্কুল ছাত্র নিহত হয়েছেন। বুধবার (১০জুন) বিকেলে বাড়ির পাশে খেলা দেখার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পুরাতন মচমুড়া গ্রামের মালেশিয়া প্রবাসি ইউনুস আলীর ছেলে।সে বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। স্থানীয়রা জানান,আজ বুধবার বিকাল সাড়ে তিনটার সময় পুরাতন মটমুড়া গ্রামে একটি মাঠে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলার সময় গুড়িগুড়ি বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত ঘটলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আলী হোসেনকে  আহত অবস্থায় উদ্ধার করে বামন্দীর একটি  ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে আলীর মরদেহ বাড়িতে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। গ্রামবাসীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User