আলমডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক মাটি ব্যবসায়ীকে জরিমানা
আলমডাঙ্গায় অবৈধভাবে মাটি খনন ও মাটি উত্তলন করে বিক্রির দায়ে বাবু নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ( ৮ জুন) দুপুরে উপজেলার বেলগাছি মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত বাবু উপজেলার বাদেমাজু গ্রামের আইয়ুব মালিথার ছেলে।
অভিযান সুত্রে জানা যায়, আলমডাঙ্গার বেলগাছি মাঠে বাবু নামের এক মাটি ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে এক্সেভেটর দিয়ে মাটি খনন করছিল। সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীনুর আক্তার ঘটনা স্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । এ ঘটনায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশোধিত ২০২৩ এর আওতায় বাবুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন এসআই শোভন সহ থানা পুলিশের একটি দল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (0)