চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৬ আসামী গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন- সিআর মামলার পরোয়ানা ভুক্ত আসামী দর্শনা দক্ষিণ চাঁদপুরের নবা মন্ডলের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৪), জিআর মামলার পরোয়ানা ভুক্ত প্রতাবপুরের আব্দুল কাদেরের ছেলে মোঃ মিলন (২১), ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আজিজুল হকের ছেলে মোঃ এনামুল হক (১৯), পিতা-মোঃ আজিজুল হক, সাং-ঈশ্বরচন্দ্রপুর, জিআর মামলার আসামী চাকুরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ মোজা মোল্লা, একই মামলার আসামী দক্ষিণ চাঁদপুরের ফকির চাঁদের ছেলে
মোঃ ডালিম (২৮), এসসি-১৭৮/১৪ গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামী ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত হানেফ মন্ডলের ছেলে মোঃ আবরুদ্দিন মন্ডল।
চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার ওসির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামীদের মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (0)