আলমডাঙ্গায় গাঁজা সহ দুই কারবারি গ্রেপ্তার, মাদক বিক্রির টাকা উদ্ধার
আলমডাঙ্গা উপজেলায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয় ১শ' গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ সামসুল জোয়ার্ত্দার (৫৫) ও রিপন আলী (৫০) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) ১২ টার দিকে উপজেলার কুলপালা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার ও গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বিক্রির ১৭ হাজার ৫'শ' টাকা উদ্ধার করেছ পুলিশ। গ্রেপ্তারকৃত সামসুল জোয়ার্দ্দার উপজেলার খাদিমপুর ইউনিয়নের কুলপালা গ্রামের মৃত আব্দুল হাকিম ও রিপন আলী একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে,বড়গাংনি তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) সৈয়দ আসাদুজ্জামান সংগীয় ফোর্স সহ তদন্ত কেন্দ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ধৃত আসামী মোঃ সামসুল জোয়ার্দ্দারের বসত বাড়ী হতে ১ শ' গ্রাম মাদকদ্রব্য গাঁজা, ১টি গাঁজা পরিমাপক মিটার, ১টি গাঁজা কাটা লোহা ও এসএস এর তৈরি কাঁটার, মাদক বিক্রির নগদ ১৭ হাজার,৫শ' টাকা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত আলামত জব্দ পূর্বক মাদকদ্রব্য গাঁজা বিক্রি, হেফাজতে রাখার পৃষ্ঠপোষকতা, মদদদানকারী সহযোগী আরো ২ জন আসামী সহ অজ্ঞাতনামা ৩/৪ জন জড়িত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (0)