চুয়াডাঙ্গা- ঝিনাইদহ সড়কে পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজা সহ আলমডাঙ্গার এক ব্যক্তি গ্রেপ্তার

08 জুন 2026 - 17:19
প্রকাশিত: 10 ঘন্টা আগে
0 57
চুয়াডাঙ্গা- ঝিনাইদহ সড়কে পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজা সহ আলমডাঙ্গার এক ব্যক্তি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি : চুয়াডাঙ্গায় সদর উপজেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা সহ হযরত আলী (৫৫) নামের এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। রোববার (৭ জুন) দিবাগত রাত সোয়া ১ টার দিকে পুলিশ চুয়াডাঙ্গা-ঝিনাইহ সড়ক থেকে ওই মাদক কারবারিকে  গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত হযরত আলী আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর পূর্বপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক দিয়ে বিপুল পরিমান গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশের কাছে গোপন সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে  চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে হযরত আলীকে গ্রেপ্তার করে। এ সময়  তার কাছ ১৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
 গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে  সোমবার (৮ জুন) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ​
গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User