আলমডাঙ্গা উপজেলা জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত

07 জুন 2026 - 23:12
প্রকাশিত: 10 ঘন্টা আগে
0 7
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি  :  আলমডাঙ্গা উপজেলা জামায়াতের কার্যালয়ে রোববার (৭ জুন) বিকেলে  রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে রুকনদের প্রতি দায়িত্ব ও কর্তব্যের গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, “রুকনদের নিয়মিত কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে সাংগঠনিক মজবুতি অর্জন করতে হবে। রাজনৈতিক কাজে যেমন তৎপর হতে হয়, সাংগঠনিক কাজে ততটাই বা তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।”

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, অফিস সম্পাদক রফিকুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User