চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান।
আলমডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে আলমডাঙ্গায় গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল ৪টায় আলমডাঙ্গা উপজেলা মুক্তমঞ্চ চত্বরে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, “জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমার দায়িত্ব হবে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নের উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করা।”
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে জনগণের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতির জন্য যারা সংগ্রাম করেছেন, তাদের অবদান কখনো ভোলার নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, জেলা পরিষদ চুয়াডাঙ্গার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে। জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করা হবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হবে।
শরীফুজ্জামান শরীফ বলেন, “আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রশাসক নই; আমি পুরো চুয়াডাঙ্গা জেলার মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতায় জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে চাই। আপনাদের এই ভালোবাসার প্রতিদান কাজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব।”
বক্তব্যের শেষে তিনি আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জেলার উন্নয়ন ও জনকল্যাণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এবং প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও ব্যবসায়ী হাসিবুল হক লিপু।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, ওলামা দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (0)