আলমডাঙ্গার বেলগাছি গ্রাম থেকে গাঁজা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

11 জুন 2026 - 23:00
0 16
আলমডাঙ্গার বেলগাছি গ্রাম থেকে গাঁজা সহ এক ব্যক্তি গ্রেপ্তার
ছবি ঃ গাঁজাসহ গ্রেপ্তার সিফা উদ্দিন

আলমডাঙ্গার বেলগাছি পালপাড়ার এক মাদক বিরোধী অভিযান চালিয়ে   ১ শ' গ্রাম গাঁজা সহ সিফা উদ্দিন (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার এ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সিফা উদ্দিন উপজেলার বেলগাছি পালপাড়ার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে । পুলিশ সুত্রে জানা গেছে, আলমডাঙ্গার থানার এসআই(নিঃ) কাজী শফিকুল ইসলাম সংগীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে সিফা উদ্দিনকে তার বসত বাড়ীর পাশে পাকা রাস্তার উপর থেকে   ১শ' গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে বর্ণিত মামলার ঘটানায় উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা বিক্রি,হেফাজতে রাখার পৃষ্ঠপোষকতা, মদদদানকারী সহযোগী আরো ২ জন আসামী সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী করে আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User