আলমডাঙ্গায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

12 জুন 2026 - 23:05
0 4
আলমডাঙ্গায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত
ছবি ঃ আলমডাঙ্গায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত।

আলমডাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানমূলক প্রকল্প তুলে ধরেন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও গবেষণামুখী কার্যক্রম ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নতুন নতুন ধারণা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করতে হবে। অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রধান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এসএম মাহমুদুল হক, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইমরুল হক, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ইলিয়াস হোসেন, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম, পাইকপাড়া জনকল্যান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, প্রযুক্তি বিষয়ে আগ্রহ বৃদ্ধি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনের সুযোগ করে দেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User