চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

11 জুন 2026 - 16:24
0 6
চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা
ছবি : ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযান

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে তদারকি অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত  ফার্ম পাড়া ও বেলগাছি রেলগেট এলাকায় এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। অভিযান অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার করা সহ নানা অভিযোগে ওই দুটি প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । অভিযান সুত্রে জানা যায়,চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলায় সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে বেকারীসমূহ তদারকি করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী পণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে মেসার্স নূর ফুড প্রোডাক্টসের মালিক মো: হারুন অর রশিদকে ২৫ হাজার টাকা মেসার্স সাকিল চানাচুরের মালিক মো: বিটু ইসলামকে ১০ হাজার টাকা সহ সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন  জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: গোলাম ফারুক ও জেলা আনসার ব্যাটিলিয়নের একটা টীম। সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান প্রসঙ্গে বলেন,আমরা নিরাপদ খাদ্য ও খাদ্যের নিশ্চয়তার জন্য বেলগাছি এলাকাকার দুটি প্রতিষ্ঠান তদারকি করলাম। একটি চানানচুর এবং একটা বিস্কুট কারখানা। চানাচুর লাইসেন্সবিহীন থাকায় এক মাসের মধ্যে বন্ধ করে দেওয়া এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । আর বেকারির দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে পাউরুটি উৎপাদন ও বিএসটিআই এর অনুমোদন না থাকলেও উনি সীল মেরে বাজারজাত করার অপরাধে ওই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User