জীবননগরের ধান্যখোলা গ্রামে পানিতে ডুবে শিশুকন্যার মৃত্যু
জীবননগর উপজেলায় পানিতে ডুবে হাফসা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) ধান্যখোলা গ্রামে মর্সান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। হাফসা উপজেলার সীমন্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের কন্যা। স্থানীয় সুত্রে জানা গেছে,সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের কন্য হাফসা সবার অজান্তে একটি জলাশয়ে অসাবধানবশত পড়ে যায়। কন্যাকে না দেখে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি জলাশয়ে তার মরদেহ ভাসতে দেখেন লোকজন। সংবাদ পেয়ে তার স্বজনরা মরদেহ উদ্ধার করে । মর্মান্তিক এ ঘটনায় তার স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। প্রতিবেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (0)