আলমডাঙ্গায় গাঁজা বিক্রিকালে আলোমতি আটক,ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদন্ড

13 জুন 2026 - 10:32
0 7
আলমডাঙ্গায় গাঁজা বিক্রিকালে আলোমতি আটক,ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদন্ড
ছবি : ভ্রাম্যমাণ আদালতের মাদককারবারি কারাদন্ড প্রদান

আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ায় গাঁজা বিক্রির সময় আলোমতি (৪৫) নামের এক মাদক কারবারিকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (১২ জুন) রাতে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বছরের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আলোমতি গোবিন্দপুর মাঠপাড়ার রুবেল হোসেনের স্ত্রী। এলাকাবাসী সুত্রে জানা গেছে,আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ায় দীর্ঘদিন ধরে আলোমতি মাদকের কারবার করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করলেও জেল থেকে জামিনে মুক্ত হয়ে এসে আবারও এ কারবার শুরু করে। অভিযোগ রয়েছে শুক্রবার রাতে দু'জন গাঁজাসেবীর কাছে সে গাঁজা বিক্রি করে বলে তারা জানতে পারেন।  এলাকাবাসী ওই দু'জনকে ধাওয়া করলে তারা গাঁজা ফেলে পালিয়ে যায়। এসময় আলোমতিকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সংবাদ পেয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত মাদক কারবারের দায়ে আলোমতিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১শ' টাকা অর্থদন্ড প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মাহফুজ রানা,থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ বলেন,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।  মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক বিক্রি,বহন,সেবন ও সয়রক্ষণের সাথে কেউ জড়িত থাকলে কোন ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি জনগণকর সচেতন হতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User