আলমডাঙ্গায় অপহরণের ৯ দিন পর কুতুবপুরের খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অপহরণের ৯ দিন পর রাফিন (২০) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) গভীর রাতে সদর উপজেলার কুতুবপুরের একটি খালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। রাফিন উপজেলার চিলাভালকী গ্রামের সৌদি প্রবাসি আক্তার হোসেনের ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক। স্থানীয়সূত্রে জানা যায়, গত ৪ জুন সন্ধ্যা ৭টার দিকে একটি মোবাইল ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান রাফিন। ফোনে তাকে পাশের পাইকপাড়া গ্রামের একটি ব্রীজের কাছে যেতে বলা হয়েছিল বলে পারিবারিক সুত্রে জানা যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবার ও গ্রামবাসীর জানায়, ওই রাতেই রাফিন তার দাদীর মোবাইল ফোনে যোগাযোগ করে জানিয়ে ছিল তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। এ সময় অপহরণকারীরা তার মুক্তির জন্য ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার পর থেকে রাফিনের পরিবার দিশেহারা হয়ে পড়েন। পুলিশ অপহৃতকে উদ্ধার করতে মোবাইল ফোন ট্র্যাকিং সহ বাভিন্ন স্থানে অভিযান শুরু করে। এরই এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। কুতুবপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গভীর রাতে ক্ষতবিক্ষত অর্ধগলিত লাশ উদ্ধার করে। এদিকে লাশ উদ্ধারের সংবাদ শুনে শনিবার (১৩জুন) সকালে রাফিনের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার জিন্সপ্যান্ট দেখে রাফিনের মরদেহ বলে সনাক্ত করেন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন,কুতুবপুরের একটি খাল থেকে উদ্ধার হওয়া মরদেহটি রাফিনের বলে তার পরিবারের লোকজন সনাক্ত করেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট সহ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করার প্রক্রীয়া করা হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (0)