ফেসবুক ও মেসেঞ্জারে সাময়িক বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে হঠাৎ প্রযুক্তিগত সমস্যার সৃষ্টি হয়েছে। এর ফলে অনেক ব্যবহারকারী লগইন করতে, বার্তা আদান-প্রদান করতে এবং পোস্ট প্রকাশ করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন।
শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার পর থেকে বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা এ ধরনের সমস্যার কথা জানাতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে প্রযুক্তিগত ত্রুটি সমাধানে সংশ্লিষ্ট টিম কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ধরনের বৈশ্বিক সার্ভার সমস্যার ক্ষেত্রে ব্যবহারকারীদের কিছুটা ধৈর্য ধরাই সবচেয়ে ভালো উপায়। সমস্যার সমাধান হলে সেবাগুলো স্বাভাবিকভাবে আবার চালু হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (0)