আমদানি নীতি আদেশ পর্যালোচনায় চার সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

১৬ জুন ২০২৬ - ১৯:১২
প্রকাশিত: ১ ঘন্টা আগে
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আমদানি নীতি আদেশ পর্যালোচনায় চার সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

দেশের আমদানি কার্যক্রম আরও যুগোপযোগী ও কার্যকর করতে ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’-এর খসড়া পর্যালোচনা ও সংশোধনের লক্ষ্যে চার সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন গঠিত কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। কমিটির অন্যান্য সদস্যরা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির মূল দায়িত্ব হবে ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’-এর খসড়া গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ প্রদান করা।

এছাড়া প্রয়োজন দেখা দিলে কমিটি অতিরিক্ত সদস্যকে অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখবে। প্রয়োজন অনুযায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং এ সংক্রান্ত প্রশাসনিক ও সচিবালয় সহায়তা প্রদান করবে বাণিজ্য মন্ত্রণালয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন আমদানি নীতি চূড়ান্ত হলে দেশের বাণিজ্য ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আমদানি কার্যক্রম পরিচালনা সহজ হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন ()

User