চুয়াডাঙ্গার মোমিনপুর রেল ষ্টেশনের অদূরে ট্র্রেনে কে*টে এক ব্যক্তির মৃ*ত্যু
চুয়াডাঙ্গার মোমিনপুর রেলওয়ে স্টেশনের অদূরে ইকবাল হোসেন মালিতা নামের এক ব্যক্তির ট্রেনে কেটে মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে স্টেশনের অদূরে গোরস্তানের নিকট এ দুর্ঘটনা ঘটে। মৃত ইকবাল হোসেন খাদিমপুর ইউনিয়নের কান্তপুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে। জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৩ টার দিকে মোমিনপুর স্টেশন অতিক্রম করে গোরস্তানের নিকট পৌছালে ওই ট্রেনে কা টা পড়ে ইকবাল হোসেন মালিতা। দে হ থেকে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেছ। স্থানীয়রা জানান ইকবাল হোসেন মালিতা একজন মাদক সেবী ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (0)