প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচীর অংশ হিসেবে আলমডাঙ্গায় বৃক্ষরোপনের উদ্বোধন

13 জুন 2026 - 22:01
0 5
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচীর অংশ হিসেবে আলমডাঙ্গায় বৃক্ষরোপনের উদ্বোধন
আলমডাঙ্গায় বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন

সারা দেশের ন্যায় আলমডাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। শনিবার ( ১৩ জুন) বিকেল ৩টার দিকে কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জনের চারা রোপণের মধ্য দিয়ে তিনি এ কর্মসূচির সূচনা করেন। এরই অংশ হিসেবে সারা দেশের ন্যায় আলমডাঙ্গা উপজেলা চত্তরে ও পৌর জান্নাতুল বাকী কবরস্থান এলাকায় ফলজ ও ঔষুধি গাছের চারা রোপনের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, অফিসার ইনচার্জ বাণী ইসরাইল, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাজাহান রেজা এবং বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, আলমডাঙ্গা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, পৌর স্টাফ মোস্তাক আহমেদ, হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User