ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু,চারিদিকে শোকের ছায়া

13 জুন 2026 - 23:35
0 1
ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু,চারিদিকে শোকের ছায়া
ছবি ঃ কোর্টচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় অরিন হোসেন (৮) নামে এক শিশুর পুকুরের পানিতে ডুবে  মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার সুয়াদি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিশু অরিন হোসেন উপজেলার দোড়া ইউনিয়নের মো. আমজাদ হোসেন রনির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা মায়ের সাথে অরিন   সুয়াদিতে দাদার বাড়িতে বেড়াতে যায়। সে অন্য শিশুদের সাথে বিকেলে খেলার সময় সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ অরিনকে দেখতে না পেয়ে স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়ে।  তারা চারদিকে খোঁজাখুঁজি শুরু  করেন। এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখেন লোকজন। পুকুরের পানি  থেকে তাকে উদ্ধার কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত বলে ঘোষণা করেন। একমাত্র সন্তানেে এই অকাল মৃত্যুতে তার পরিবারের সদস্যদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে । প্রতিবেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা পরিবার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User