মহেশপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার-৪

07 জুন 2026 - 23:01
প্রকাশিত: 10 ঘন্টা আগে
0 4
মহেশপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার-৪
মহেশপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার-৪

প্রতিনিধি প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক ও নগদ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ জুন) দুপুরের দিকে উপজেলার পান্তাপাড়া গ্রামে পুলিশ এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে দু'জনকে ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার পান্তাপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে মনির হোসেন,একই গ্রামের  হাফিজুল স্ত্রী রাবিয়া খাতুন। এ ছাড়াও ভ্রাম্যমাণ আদালতের বিচারে সাজা দেওয়া হয়েছে 
জলিলপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে কামাল হোসেনের (৫৫) ও ঝিটকাপোতা গ্রামের আব্দুল আলীমের ছেলে বিপুল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার পান্তাপাড়া গ্রামে অভিযান চালিয়ে  মনির হোসেনকে আটক করে মহেশপুর থানা পুলিশ । তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের  হাফিজুলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাফিজুল ও তার এক সহযোগী পালিয়ে গেলেও তার স্ত্রী রাবিয়া খাতুনকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ১ লাখ ৯১ হাজার ৪২০ টাকা নগদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় হাফিজুল ও তার স্ত্রী রাবিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি মাদক সিন্ডিকেট গড়ে তুলেছিল । তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, শনিবার বিকেলে পৌরসভার জলিলপুর  কামাল হোসেনের নিজ বাড়িতে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইসতিয়াক আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এছাড়া রোববার দুপুরে কাজীরবেড় ইউনিয়নের ঝিটকাপোতা গ্রাম থেকে বিপুলকে গাঁজা বিক্রি ও সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন (0)

User