১০ জুলাই অনুষ্ঠিত হবে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী

১৬ জুন ২০২৬ - ১৯:৫৭
প্রকাশিত: ২ ঘন্টা আগে
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
১০ জুলাই অনুষ্ঠিত হবে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী

রাজধানীর সরকারি বাঙলা কলেজের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম পুনর্মিলনী আগামী ১০ জুলাই কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হবে। এ অনুষ্ঠানে বিভিন্ন সময়ের শিক্ষার্থীরা একত্রিত হওয়ার সুযোগ পাবেন।

দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের মতে, পুনর্মিলনী শুধু পুরোনো স্মৃতি রোমন্থনের ক্ষেত্রই নয়, বরং ভবিষ্যতে সাবেক শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরিরও সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানের কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন, প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, বিভিন্ন ব্যাচের পরিচিতি পর্ব এবং স্মৃতিচারণার আয়োজন থাকবে। পাশাপাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাঠামো ও কার্যক্রম নিয়ে আলোচনা, র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, পুনর্মিলনীতে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের শেষ সময় আগামী ২৭ জুন ২০২৬। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আয়োজকদের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

প্রসঙ্গত, শিক্ষাবিদ আবুল কাসেমের উদ্যোগে ১৯৬২ সালের ২০ জুন সরকারি বাঙলা কলেজ প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন ()

User