আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম শুরু
আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের যাত্রী নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । বিশিষ্ট প্রবাসি ব্যবসায়ী ও চ্যানেল ডিও-এর চেয়ারম্যান মো. হাসিবুল হক লিপুর উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী (টেলিকমিউনিকেশন) কায়জার রহমান উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোথন করেন। আলমডাঙ্গা বেল স্টেশন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হক, চ্যানেল ডিও-এর ডিরেক্টর অপারেশন খো. হাবিবুল করিম চঞ্চল, রিয়াসাত আজিম সম্পদ, সাব্বির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে স্টেশনে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার সময়ই সিসি ক্যামেরা স্থাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করা হয়েছিল। তবে বাংলাদেশ রেলওয়ের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় ক্যামেরা স্থাপনের কাজ শুরু করা সম্ভব হয়নি। সম্প্রতি রেলওয়ের অনুমোদন মেলার পর রেল কর্তৃপক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হলো।
উদ্যোক্তারা জানান, স্টেশনের সার্বিক নিরাপত্তা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরাও জনকল্যাণমূলক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে সিসি ক্যামেরা স্থাপনের ফলে যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (০)