দিল্লি বিমানবন্দরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরে দেশে ফেরেন

১৬ জুন ২০২৬ - ০৬:৪১
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দিল্লি বিমানবন্দরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরে দেশে ফেরেন

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার মুখে পড়ে শেষ পর্যন্ত দেশে ফিরে আসেন।

রোববার ঢাকা থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লি পৌঁছানোর পর বিমানবন্দরের ইমিগ্রেশন ডেস্কে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ সময় তার ব্যক্তিগত তথ্য ও ভ্রমণ-সংক্রান্ত নথিপত্র বিস্তারিতভাবে যাচাই করা হয় বলে জানা গেছে।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইমিগ্রেশন কর্মকর্তারা প্রথমে তার কাগজপত্র পরীক্ষা করেন এবং পরে বায়োমেট্রিক তথ্য, আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান গ্রহণ করেন। ইমিগ্রেশন বিভাগের রেকর্ডে তার নাম ‘ওয়াচলিস্ট’-সংশ্লিষ্ট একটি সতর্কতামূলক তালিকায় দেখানো হয়েছিল বলেও জানা গেছে।

পরিস্থিতির সমাধানে বাংলাদেশের হাইকমিশন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। তবে দীর্ঘ সময় অপেক্ষা ও অস্বস্তিকর পরিস্থিতির কারণে জাহেদ উর রহমান নিজেই বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ তার প্রবেশের অনুমতি দিলেও তিনি তা গ্রহণ না করে ফিরে আসেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘটনাটির পেছনে পূর্ববর্তী কোনো ঘটনার প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এদিকে ঘটনাটি কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে এবং বিষয়টি নিয়ে ঢাকার নীতিনির্ধারণী মহলে অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো প্রকাশিত হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন ()

User