স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

১৬ জুন ২০২৬ - ০৬:৪৬
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশের স্থানীয় সরকার নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচন আয়োজনে কোনো ধরনের বিলম্ব হবে না।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সংসদ সদস্যদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সংসদে রুমিন ফারহানা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনের সময়সূচি নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রসঙ্গ উল্লেখ করে জেলা প্রশাসক নিয়োগসহ সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন। চার মাসের বেশি সময় পার হলেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় উদ্বেগও প্রকাশ করেন তিনি।

জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে। নির্বাচনের প্রস্তুতি ও আনুষঙ্গিক কার্যক্রম চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সরকারের এই বক্তব্যের ফলে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে চলমান অনিশ্চয়তা অনেকটাই দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন ()

User