মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সার পাচারের দায়ে বিসিআইসি ডিলারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

১৫ জুন ২০২৬ - ২০:০৬
প্রকাশিত: ৭ ঘন্টা আগে
১০
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সার পাচারের দায়ে বিসিআইসি ডিলারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মেহেরপুরের মুজিবনগরে এক বিসিআইসি সার ডিলারের গোডাউন থেকে সার পাচারের চেষ্টার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয়রা সারবোঝাই যান আটকের পর ঘটনাস্থলে নির্বাহী ম্যাচিস্ট্রেট উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দারিয়াপুরের  বিসিআইসি অনুমোদিত সার ডিলার ফয়সল ট্রেডার্সের গোডাউন থেকে অন্যত্র সার সরিয়ে নেওয়া হচ্ছে বলে  হচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতা স্থানীয় জানতে পারেন। বিষয়টি টের পেয়ে সারবোঝাই যান আটকে দেন জনতা । এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সার পাচারের অভিযোগ  প্রাথমিকভাবে সত্যতা নিশ্চিত হয়ে সার পাচারের দায়ে ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

কৃষকদের বরাদ্দকৃত সার ভবিষতে অবৈধভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার মত প্রমাণ পেলে এ অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানান স্থানীয় কৃষক এ সাধারণ মানুষ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন ()

User