আলমডাঙ্গায় বিএনপি নেতা মরহুম এমদাদুল হক ডাবুর স্মরণ সভায় শরীফুজ্জামান শরীফ

১৬ জুন ২০২৬ - ০০:৩৮
প্রকাশিত: ৭ ঘন্টা আগে
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় বিএনপি নেতা মরহুম এমদাদুল হক ডাবুর স্মরণ সভায় শরীফুজ্জামান শরীফ
ডাবুর মৃত্যবার্ষিকীর স্মরণ সভায় বক্তব্য রাখছেন শরীফুজ্জামান শরীফ।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক ১নং যুগ্ম আহবায়ক এবং কেন্দ্রীয় যুবদলের সদস্য মরহুম এমদাদুল হক ডাবুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে স্মরণ মভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরিফ।  প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ বলেন, "মরহুম এমদাদুল হক ডাবু ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ সাহসী ও ত্যাগী নেতা। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর অবদান চুয়াডাঙ্গাবাসী তথা কেন্দ্রীয় যুবদল চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। স্বৈরাচারী সরকারের শত জুলুম-নির্যাতন ও মামলার মুখেও তিনি কখনো দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। তৃণমূলের নেতাকর্মীদের সাথে তার ছিল নিবিড় আত্মীক সম্পর্ক।" তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, "এমদাদুল হক ডাবুর রাজনৈতিক আদর্শকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে দলকে আরও বেগবান করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার চলমান লড়াইয়ে সবাইকে একযোগে কাজ করার উদ্যত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন প্রধান মন্ত্রী তারেক রহমান আমাকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। সরকারের এই ৪ মাসের উন্নয়ন মূলক কর্মকান্ড গুলো আমরা ব্যাপক ভাবে প্রচার করবো।  এবং চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ আপনাদের সাথে নিয়ে সম্পন্ন করবো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু।তিনি বলেন এমদাদুল হক ডাবু ছিল আমার প্রধান শিষ্য,আমি বিএনপির সভাপতি থাকা কালে ডাবুকে ছাত্রদলের সভাপতি করেছি।যুবদলের সভাপতি করেছি,পিন্টু, আনোয়ার, ডাবু সমসাময়িক রাজনীতির সাথে জড়িত ছিল। আসলে ডাবু এমন একজন ছেলে যাকে বাদ দিয়ে দল করা কঠিন কাজ ছিল।ডাবু স্বমহিমায় মহিমান্বিত ছিলো।সে এমন একজন মানুষ যার সাথে কখনো কারো তর্কাতর্কি হয়েছে বলে আমার জানানেই। আমি তার আত্মার শান্তি কামনা করছি। উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু,সহ-সভাপতি মাগরিবুর রহমান,ডাবুর সহোদর সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ টিপু সুলতান,জাসাস জেলা যুগ্ম আহবায়ক সেলিমুল হাবিব ,পৌর বিএনপির  সাবেক সভাপতি আনিছুর রহমান, কৃষক দল নেতা বোরহান উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায় এমদাদ হোসেন, কৃষকদল নেতা প্রিন্স, এবং উপজেলা যুবদলের আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জল,উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ,তন্ময়,  ডাবু পুত্র আবির আনাম প্রমুখ। সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং পৌর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে মরহুম এমদাদুল হক ডাবুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন ()

User