চুয়াডাঙ্গার সীমান্তবর্তী গ্রামে বিজিবির অভিযান বিদেশী পি*স্ত*ল গু*লি ও ২ কেজি গাঁ*জা উদ্ধার

১৫ জুন ২০২৬ - ১৪:৫৫
প্রকাশিত: ১৬ ঘন্টা আগে
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী গ্রামে বিজিবির অভিযান বিদেশী পি*স্ত*ল গু*লি ও ২ কেজি গাঁ*জা উদ্ধার
চুয়াডাঙ্গার সীমান্তবর্ত্তী গ্রামে বিজিবির অভিযানে অস্ত্র,গুলি ও গাঁজা উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সীমান্তবর্তী গ্রামে  অভিযান চালিয়ে ১টি বিগেশী পিস্তল,ম্যাগজিন, গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। সোমবার (১৫ জুন) ভোরের দিকে উপজেলার সীমান্তবর্ত্তী  কামারপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন অধীনস্থ বারাদী বিওপি’ এলাকায় অভিযান পরিচালিত হয় । এ সময় সীমান্তের মেইন পিলার ৮১-এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামের একটি আমবাগানের মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা  ৭ দশমিক ৬৫ মিলিমিটার ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকরা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেয়া হয়েছে বলে সোমবার (১৫জুন) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্টিত হওয়া গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন ()

User