গাংনীর বিআর লাইসিয়াম স্কুল এন্ড কলেজের পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবককে লাঞ্চিতের অভিযোগ
গাংনী ( মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুর গাংনী উপজেলার বিআর লাইসিয়াম স্কুলএন্ড কলেজের পরিচালক বাদশা মিয়ার বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে সম্প্রতি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির খ শাখার এক শিক্ষার্থীকে আলাদা একটি কক্ষের মধ্যে নিয়ে গিয়ে মারধর করে টানা হেচড়া করে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এঘটনায় গাংনী বাজার পাড়ার বাসিন্দা তরিকুল ইসলামের ছেলে শিক্ষার্থীর পিতা আসিফ আদনান বাদী হয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটা লিখিত অভিযোগ দাখিল করেন। শিক্ষার্থীর পিতা প্রতিষ্ঠানে গিয়ে ঘটনার বিষয়টি খোঁজখবর নেয়ার চেষ্টা করে।এ সময় পরিচালকের কাছে গেলেও পরে পরিচালক তার সাথে খারাপ আচরণ করেন।
এক পর্যায়ে বাধ্য হয়ে আসিফ আদনান গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ভুক্তভোগীর পিতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে বিআর লাইসিয়াম স্কুল এন্ড কলেজের পরিচালক বাদশা মিয়া বলেন,খ শাখার একটি মেয়ের সাথে ক শাখার মেয়েদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছিল, আমরা বিষয়টা নিয়ে শিক্ষক এবং অভিভাবকদের সাথে বসে মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু উক্ত শিক্ষার্থীর পিতা আমাদের কথা না শুনে অভিযোগ করেছে এটা আমরা আশা করিনি।
এ ব্যাপারে বিআর লাইসিয়াম স্কুল এন্ড কলেজের সভাপতি নুরজাহান বেগম জানান,এ বিষয়ে আমি অবগত নই খোঁজখবর নিয়ে আপনাদের জানানো হবে। পরে তিনি বলেন, মারধরের ঘটনা আসলে সত্য নয়, শিক্ষার্থীদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল আমরা সেটা মীমাংসার চেষ্টা করেছি, তবে এই ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ দেওয়া ঠিক হয়নি
এব্যাপারে উপজেলা মাধ্যমিক অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম জানান,মারধরের ঘটনায় একটি অভিযোগ দিয়ে গেছে। অভিযোগের বিষয়টি আমলে নেওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, মারধরের ঘটনায় আমি অবগত নয়, তবে লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (০)