চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে স্বর্ণের বার সহ এক চোরাকারবারি গ্রেপ্তার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ৪ টি স্বর্ণের বার সহ এক চোরাবারবারি গ্রেপ্তার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাচারের সময় সীমান্ত এলাকা থেকে সিকান্দার আলী (৫০) নামে এক সোনা চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। রোববার (১৪জুন) সকালে মেদিনীপুর সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪টি সোনার বার ও ৪ টুকরো সোনা উদ্ধার হয়েছে। গ্রেপ্তারকৃত সিকান্দার আলী জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের কাসেদ আলীর ছেলে। জানা যায়, মহেশপুর ব্যাটেলিয়ন ৫৮ বিজিবি জীবননগরের মেদিনীপুর বিওপি ক্যাম্পে কর্মরত সদস্যরা সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর সীমান্ত পিলারের প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে স্বর্ণ পাচারের সময় সিকান্দার আলীকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বিজিবি। এ সময় তার কাছ থেকে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণ উদ্ধার করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (০)