জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা

১৭ জুন ২০২৬ - ১৬:৩৮
প্রকাশিত: ২ ঘন্টা আগে
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা
জীবননগরে ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গার জীবননগর এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৭ জুন) সকাল ১১ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

অভিযান সুত্রে জানা যায়,জেলার জীবননগর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাউল, ঔষধ, সার  ও বীজ  প্রভৃতি তদারকি করা হয়। তদারকিকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯  অনুসারে মূল্য তালিকা হালনাগাদ না  করায় মো: আশরাফুল হকের আশরাফুল স্টোরকে ৫ হাজার টাকা, বীজের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখসহ অন্যান্য তথ্য না থাকায় মো: আব্দুল হাকিমের জয়া বীজ ভান্ডারকে ৭ হাজার টাকা এবং ব্যবসায়িক লাইসেন্স ব্যতিত ব্যবসা পরিচালনা করার জন্য মো: আব্দুল আলীমের এরিন চাউল ঘরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয় ।

এ সময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ/শিশু খাদ্য  বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গণ অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি  মো: রফিকুল ইসলাম, ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টীম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন ()

User