জীবননগরে ৪৮ বোতল এস্কাফ সিরাপসহ মা*দ*ক কারবারি আটক
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ সহ তাছিম হোসেন আকাশ (৩০) নামে এক কারবারি আটক হয়েছে । মঙ্গলবার (১৬ই জুন) সন্ধ্যায় জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক ও নেশার দ্রব্য উদ্ধার করা হয় । আটক তাছিম হোসেন আকাশ উপজেলার হরিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, জীবননগর বাসস্ট্যান্ড এলাকার মাদক দ্রব্য নিয়ে এক যুবক অবস্থান করছে বলে পুলিশের কাছে গোপন সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম নিউ মডার্ন এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে থেকে তাছিম হোসেন আকাশকে গ্রেপ্তার করে । এ সময় তার হেফাজতে থাকা ৪৮ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপ জব্দ করে পুলিশ। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, ৪৮ বোতল ভারতীয় নেশার এস্কাফ সিরাপ উদ্ধার সহ আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (০)