মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনা ৩-০ গোলে হারালো আলজেরিয়াকে

১৭ জুন ২০২৬ - ১১:২৮
প্রকাশিত: ৩ ঘন্টা আগে
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনা ৩-০ গোলে হারালো আলজেরিয়াকে
বিশ্বকাপ ফুটবল মেসির হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক ঃ লিওনেল মেসির ক্যারিয়ারের স্মরণীয় এক হ্যাটট্রিকের মাধ্যমে আলজেরিয়াকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করলো ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা। আর এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি  জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করলেন। ক্লোসার সাথে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আসনে বসলেন।  আর মাত্র ১টি গোল করলেই ক্লোসাকে টপবে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন।

বুধবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরুর ৫ মিনিটেই গোলের সূচনা করেন মেসি। তবে সেটি অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারী। এরপর প্রথমার্ধের ১৭ মিনিটে চোখ ধাঁধানো এক গোলের  পর দ্বিতীয়ার্ধের ৬০ ও ৭৬ মিনিটে আরও  দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টিনার  মহাতারকা লিওনেল মেসি। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে আর্জেন্টাইন ফুটবলাররা । ১৭ মিনিটেই ডেডলক ভাঙেন মেসি। মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের বাড়িয়ে দেওয়া নিখুঁত পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বাইরে ২৫ গজ দূর থেকে বাম পায়ের এক চোখধাঁধানো জোরালো শটে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। আলজেরিয়ার রক্ষণভাগ ডিফেন্স করার কোনো সুযোগই পায়নি। এই গোলের পর উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬০ মিনিটে আসে দ্বিতীয় গোলটি। তবে এই গোলের পেছনে বড় দায় ছিল আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের। তাঁর এক মারাত্মক ভুলের সুযোগ নিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন লিওনেল মেসি। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় আলজেরিয়া। ম্যাচের ৭৬ মিনিটে আলজেরিয়ার রক্ষণব্যূহ ভেদ  করে একক নৈপুণ্যে দুর্দান্ত এক গোল করেন মেসি। আর এর সাথেই পূর্ণ হয় বিশ্বকাপে তাঁর ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। শেষ পর্যন্ত মেসির দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 2
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0

মন্তব্য করুন ()

User